1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

গলাচিপায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৮১ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ‘মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি ফাউন্ডেশন’ এর উদ্যোগে দিনব্যাপী গরীব, অসহায় ও দুঃস্থ চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর গ্রামে মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বাছাইকৃত চোখে ছানি রোগীদের বিএনএসবি চক্ষু হাসপাতাল, পটুয়াখালীতে সম্পূর্ণ বিনামূল্যে লেন্সসহ ছানি অপারেশন করার ব্যবস্থা রাখা হয়। এ ছাড়া রোগীদের জন্য বিভিন্ন ধরনের বিনামূল্যের ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

স্থানীয়ভাবে সেবাটি পরিচালনা করে বিএনএসবি চক্ষু হাসপাতাল, পটুয়াখালী। ক্যাম্পে সহযোগিতা করে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (ঈতগ)। পুরো আয়োজনটি সহযোগিতা করেন ‘মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সাইফুল আলম জাকির। বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন,

গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, উপজেলা যুবদলের ১ নম্বর সদস্য মোস্তাফিজুর রহমান মঈন, ‘মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি ফাউন্ডেশন’ এর ইনচার্জ আতিকুর রহমান শাহিন প্রমুখ। বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে এলাকার গরীব ও অসহায় মানুষরা সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি