1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ সোহেলের লাশ উদ্ধার - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

গলাচিপায় মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ সোহেলের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০৮ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ সোহেল প্যাদার (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে স্থানীয়রা জাহাঙ্গীর হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে পাঙ্গাসিয়া খালের কচুরিপানার মধ্যে সোহেলের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবুনিয়া গ্রামে। সোহেলের বাবার নাম দেলোয়ার প্যাদা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহেল গত বুধবার রাতে মাছ ধরার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়।

এর পর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার তার লাশ খালের কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তবে খালের একপাশে শুকনো জায়গায় সোহেলের মাছ ধরার উপকরণ পাওয়া গেছে। গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশের সুরাতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি