1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় আবাসিক মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রমজানের পবিত্রতা রক্ষার্থে কলাপাড়ায় র‍্যালি ও আলোচনা সভা ডাক্তারের চিকিৎসার চেয়েও তার ব্যবহার ও কথায় রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় : নুরুল হক নুর, প্রতিমন্ত্রী তেতুলিয়া নদীতে নিখোঁজ ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি যুবক ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন জাপমাস এর চেয়ারম্যান আতিক আজিজ এ মহাসড়কটি যেন এক মরণফাঁদ, আবারো সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে সার্জেন্ট রেজাউল ও ড্রাইভার বিশু নিহত রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে সংবাদ সম্মেলন রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রূপগঞ্জে বিএনপি নেতার নির্দেশে চাঁদা না দেওয়ায় শিল্প কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, আহত ২” বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি

গলাচিপায় আবাসিক মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫০২ Time View
সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর গলাচিপায় আবাসিক মহিলা হাফিজিয়া মাদরাসার শিশু ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল আক্তার (৯) রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মো. আলী আকবরে মেয়ে। শনিবার (২১জুন) উপজেলার গোলখালী ইউনিয়নের নূরে মদিনা মডেল মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। মাদরাসার কর্তৃপক্ষ সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানালেও তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে জানা যায়। নিহতের সহপাঠী মারজানা জানান, আনুমানিক ১ বছর আগে এ মাদরাসায় সে ভর্তি হয় এবং সম্পর্কে আমার চাচাতো বোন। গতরাত ১০ টার দিকে আমরা ঘুমাতে যাই। ভোর রাতে জান্নাতুল হাতে প্র্রচন্ড ব্যথা করে জানালে আমি তাকে হাত চেপে দিতে চাইলে সে নিজেই হাত মালিশ করে। এরপর সে তার ব্যবহৃত ট্রাঙ্কের সাথে তার হাত পিটাতে থাকে এবং কিছুক্ষণ পরে শান্ত হয়। পরবর্তীতে মাদরাসা শিক্ষিকা মোসা. জান্নাতুল ফেরদৌস আমাদেরকে ফজরের নামাজের জন্য ডাকলে আমারা উঠলেও জান্নাতুল ওঠেনা। পরে শিক্ষিকাকে জানালে তিনি তাকে তুলে তার রুমে নিয়ে যায়। এরপর তার মুখে পানি দিলে তা বাহিরে গড়িয়ে পড়ে যায় এবং অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে। পরে তাকে ওখান থেকে উদ্ধার করে মাদরাসা পরিচালক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মো. আলী আকবর বলেন, আমার মেয়ে ঈদের পরে গোলখালী নূরে মদিনা মডেল মহিলা হাফিজিয়া মাদরাসায় পড়তে আসে। আজ শনিবার সকালে ফোন করে বলে আপনার মেয়ে অনেক অসুস্থ। এসে দেখি আমার মেয়ে মারা গেছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি