1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গলাচিপায় নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৫৮ Time View
সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ জনগণের আয়োজনে গলাচিপা দিঘীর পাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরমঞ্চে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও দাবি সম্বলিত পোস্টার, ফেস্টুন নিয়ে অংশ নেয়। এর আগে গলাচিপা থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, সাধারণ শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনগণ সংহতি প্রকাশ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানজিলা ইসলাম শিমু, উম্মে হাবিবা ওয়াফা, ইশরাত জাহান অহনা, গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী নাঈমা হক মেঘলা, ছাত্রদলের রিসাত রায়হান, ছাত্রশিবিরের কাজী খায়রুল হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. রকিবুল ইসলাম ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী কাজী শাওন। এসময় বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং সাম্প্রতিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, দেশজুড়ে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। বক্তারা আরও বলেন, আমরা চাই- আমাদের মা-বোনেরা যেন নিরাপদে চলাচল করতে পারে। আর কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয়। প্রশাসনকে আরও কঠোর হতে হবে।” মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সচেতন নাগরিক ও অভিভাবকরা। তারা সবাই একসুরে নারীদের প্রতি চলমান সহিংসতা বন্ধের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি