1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় পৌর বিএনপির প্রশিক্ষণ কর্মশালা - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গলাচিপায় পৌর বিএনপির প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৪৪৯ Time View
oppo_0

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:- আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় পৌর বিএনপির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে পৌর বিএনপির ১২০ জন নির্বাহী সদস্যের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা পৌর বিএনপির সকল নির্বাহী সদস্যের সম্মুখে তুলে ধরা হয়। পাশাপাশি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি বেল্লাল হাওলাদার, সংগঠনের নেতা আবুল কালাম মোল্লা, আবু বকর সিদ্দিক, আব্দুর রব, কবির মাতবর, হাজী মনির হোসেন, শহিদুল গাজী, মামুনুর রশিদ মামুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি