1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় মহাজনী সুদী ব্যবসায়ী সুশান্ত কুমার দাসের বিরুদ্ধে মানববন্ধন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি

গলাচিপায় মহাজনী সুদী ব্যবসায়ী সুশান্ত কুমার দাসের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩২৮ Time View
oplus_2

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় মহাজনী সুদী ব্যবসায়ী এবং জালিয়াতী, প্রতারক ও সন্ত্রাসী চক্রের মহানায়ক সুশান্ত কুমার দাসের বিরুদ্ধে প্রশাসনের নিকট ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের সামনের সড়কে ভুক্তভোগী ও উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী মো. খোর্শেদ আলম বলেন, ‘মেডিসিন ও মহাজনী সুদী ব্যবসায়ী সুশান্ত কুমার দাস প্রতারনার উদ্দেশ্যে ভোলা জেলা থেকে এসে গলাচিপা পৌর শহরের এক সহকারী শিক্ষককে বিয়ে করে।

এর পর সে পৌর সদর রোডে দোকান ঘর ভাড়া নিয়ে ঔষধের ব্যবসা ও মহাজনী সুদী ব্যবসা শুরু করে। সে বিভিন্ন সময়ে আমাদের ভুক্তভোগীদের কাছ থেকে সুকৌশলে ব্লাঙ্ক স্ট্যাম্প, ব্লাঙ্ক চেক ও ব্লাঙ্ক রেফ কাগজে স্বাক্ষর রেখে টাকা ঋণ দিয়েছিল। এ সময় সে ওইসব ব্লাঙ্ক কাগজে স্বাক্ষীদেরও স্বাক্ষর রাখত। টাকা পরিশোধের পরেও সে আমাদের কাগজ ফেরত না দিয়ে ওইসব ব্লাঙ্ক কাগজে ইচ্ছেমতো অঙ্ক বসিয়ে ভুক্তভোগী আমাদের ও স্বাক্ষীদের বিরুদ্ধে ঢাকা, পটুয়াখালীসহ বিভিন্ন আদালতে একাধিক মামলা দিয়ে বছরের পর বছর হয়রানী করছে।

প্রতারক সুশান্ত কুমার দাসের হয়রানিমূলক মামলার শিকার হয়ে স্বর্বশান্ত হয়ে ইতোমধ্যে ভুক্তভোগী নির্মল চন্দ্র ধর, শাহজাদা ও মোখলেচুর রহমান মৃত্যুবরণ করেন। সুশান্ত কুমার দাসের হয়রানিমূলক মামলার হাত থেকে আমরা ভুক্তভোগীরা রক্ষা পাওয়ার জন্য ও ওই প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।’ মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন নির্মল দাস, মু. আতাউর রহমান, অপু কুমার ধর, উম্মে তাহিরা শিমু, মো. নজরুল ইসলাম, মো. রোকন উদ্দিন, শিমুল গাজী, তপন কুমার দে, হৃদয় হাওলাদার, রিপন তালুকদার, তারেক আহম্মেদ শামীম, সোহরাব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি