1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৪৩০ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও মালবাহী টমটমের (স্যালো ইঞ্জিন চালিত) মুখোমুখি সংঘর্ষে মোটারসাইকেল ড্রাইভার নিহত ও ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায়। নিহত মোটরসাইকেল ড্রাইভার মো. তামিম তালুকদার উপজেলার সদর ইউনিয়নের লতিফ তালুকদারের ছোট ছেলে। পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি গলাচিপা সদর ইউনিয়ন থেকে তামিম তার নিজের মোটর সাইকেলে আরো তিনজন আরোহী নিয়ে ঘুরতে বের হয়।

এসময় তারা গলাচিপা-উলানিয়া সড়কের দেওয়ান বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামিম, মোকলেছ, আরাফাত ও রেদওয়ান মারাত্মক আহত হয়। আহতদের গলাচিপা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসকরা তামিমকে মৃত ঘোষণা করেন। অন্য আহত মোকলেছ, আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। আরেক আহত রেদওয়ানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। নিহত তামিমের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি