1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাক্তারের চিকিৎসার চেয়েও তার ব্যবহার ও কথায় রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় : নুরুল হক নুর, প্রতিমন্ত্রী তেতুলিয়া নদীতে নিখোঁজ ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি যুবক ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন জাপমাস এর চেয়ারম্যান আতিক আজিজ এ মহাসড়কটি যেন এক মরণফাঁদ, আবারো সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে সার্জেন্ট রেজাউল ও ড্রাইভার বিশু নিহত রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে সংবাদ সম্মেলন রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রূপগঞ্জে বিএনপি নেতার নির্দেশে চাঁদা না দেওয়ায় শিল্প কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, আহত ২” বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি ভিপি থেকে এমপি, এমপি থেকে প্রতিমন্ত্রী : নুরের রাজনৈতিক উত্থানের নতুন অধ্যায় দীর্ঘ ২৫ বছর পর স্থানীয় মানুষের আশা পূরণ : পাচ্ছে মন্ত্রীত্বের ছোঁয়া

গলাচিপায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৯০ Time View
সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ-‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ শ্লোগানের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করেছে। রবিবার বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার জহিরুল ইসলাম প্রমুখ সভায় বক্তব্য রাখেন। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ সভায় উপস্থিত ছিলেন। ইউএনও মিজানুর রহমান বলেন, ‘স্বাধীন বাংলাদেশে প্রত্যেককে প্রাপ্ত ভোটার এবং জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে ভোট প্রদান করার রাষ্ট্রীয় নাগরিক অধিকার। তাই জাতীয় নীতিতে ভোটার দিবস পালন এবং নির্ভুল ভোটার হওয়ার জন্য সকলকে আহবান জানাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি