1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপা-দশমিনাবাসীকে শুভেচ্ছা জানিয়ে নুরের ফেসবুক পোস্ট - শিক্ষা তথ্য
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় ও ইফতার রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গলাচিপা-দশমিনাবাসীকে শুভেচ্ছা জানিয়ে নুরের ফেসবুক পোস্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮১ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৩ আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গলাচিপা- দশমিনাবাসীকে শুভেচ্ছা জানিয়ে তার বিজয় জনগণকে উৎসর্গ করেছেন। তার এ ফেসবুক পোস্টটি সবার নজর কেড়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার পর তার ফেসবুকে বলেন, ‘গতকালের এই বিজয়কে আমি আপনাদের তরে উৎসর্গ করলাম। আপনাদের অকৃত্রিম ভালবাসাকে নত মস্তকে জানাই গভীর শ্রদ্ধা, প্রণতি। অকুণ্ঠ সমর্থনের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবোনা। একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ততার ফলে, সময় স্বল্পতার কারণে আমি সকলের কাছে পৌঁছাতে পারিনি, দোয়া-আশীর্বাদ নেয়া সম্ভব হয়নি।

আপনারা প্রতিযোগী সকল সেরা প্রার্থীদের মাঝে আমার মতো অতি সাধারণ ও নগন্য একজন মানুষকে বেছে নিয়েছেন, বিজয়ী করেছেন। আপনাদের সন্তানের প্রতি যে আবেগ, অনুরাগ, আস্থা, বিশ্বাস ও সমর্থন ব্যক্ত করেছেন, তা আগামী দিনে আমাকে আরও দায়িত্বশীল, মানবিক ও ন্যায়পরায়ণ মানুষে রূপান্তরিত করবে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার অকুণ্ঠ সমর্থন, দিক নির্দেশনা ও সার্বিক সহোযোগিতা আমার এই কঠিন পথকে সহজ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীদের ধন্যবাদ জানাই।

জেলা প্রশাসন পটুয়াখালী, উপজেলা প্রশাসন, গলাচিপা-দশমিনাকেও ধন্যবাদ জানাই। নির্বাচনে দায়িত্বপালনকারী সকল কর্মকর্তা-কর্মচারীদেরকেও ধন্যবাদ জানাই।’ এছাড়া তিনি বলেন, ‘বিএনপি, গণঅধিকার পরিষদ (জিওপি) ও অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন দরবার শরীফের গুরুজন, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক তথা পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীসহ আমাদের সর্বস্তরের কর্মী-সমর্থক ও দেশবাসীকে শুভেচ্ছা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি