1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপা পৌর মার্কেটে আগুন কোটি টাকার ক্ষতি - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

গলাচিপা পৌর মার্কেটে আগুন কোটি টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৩৩৪ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় পূর্ব মাছ বাজার পৌর মার্কেটের চারটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৫টার দিকে গলাচিপা শহরের বাজার রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে মোজাফফর খন্দকারের (৬৫) মুদিমনোহরির গোডাউন ও দোকান ঘর, রবি পালের (৪০) স্টেশনারী দোকান, শাহ আলীর (৪০) মুদিমনোহরি দোকান ও আব্দুস সালাম সরদারের চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি দোকানে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকান্ডের ঘটনায় মোজাফফর খন্দকার ও তার স্ত্রী কামরুন নাহার আহত হয়েছেন। তাদেরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী মোজাফফর খন্দকারের ছেলে আতিকুর রহমান মিলন জানান, শুক্রবার ভোর ৫টার দিকে ডিমের গাডি থেকে বিশ^ দাস তাদের ডিমের ঘরের দোকানে ডিম রাখার সময় মোজাফফর খন্দকারের মুদিমনোহরির গোডাউন ও দোকান ঘরে আগুন দেখতে পায়।

পরে তার ডাক চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে ফায়র সার্ভিসে খবর দেয়। এদিকে, উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া এলাকার বাসুদেব দাসের ঘরে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগে। এতে ঘর ও ঘরের পাশের গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে দুইটি গরু মারা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গলাচিপা ফায়ার ব্রিগেডের সার্ভিস স্টেশনের সাব অফিসার কামাল হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্যের মার্কেটের দোকানে আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পৌর মার্কেট ও চিকনিকান্দির সুতাবাড়িয়ার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি