1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপা-হরিদেবপুর ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবিতে মানববন্ধন - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

গলাচিপা-হরিদেবপুর ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১৮ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (0, -1); aec_lux: 64.33634; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা-হরিদেবপুর ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবিতে সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় গলাচিপা খেয়াঘাট সড়কে এই কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কলিম উল্লাহ, ডাকুয়া ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক মাহমুদ হাসান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, সহ সভাপতি তরিকুল ইসলাম মুন্না, ছাত্র প্রতিনিধি মো. নাসির উল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অবিলম্বে গলাচিপা-হরিদেবপুর ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।’ এসময় বক্তারা গলাচিপা-হরিদেবপুর ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিসমূহ হলো- খেয়াঘাটের সর্বোচ্চ ভাড়া পাঁচ টাকা নির্ধারণ করতে হবে। প্রতি এক ঘন্টা অন্তর ফেরি চলাচল নিশ্চিত করতে হবে এবং জরুরি সেবার সময় তাৎক্ষণিক ফেরি ছাড়তে হবে। খেয়া ও ফেরিতে ভাড়ার তালিকা বোর্ডে টানিয়ে রাখতে হবে। খেয়া ও ফেরিঘাটে নিরাপত্তা, রাতে পর্যাপ্ত আলো ও পাকা রাস্তার ব্যবস্থা করতে হবে। ছাত্র-ছাত্রী ও প্রতিবন্ধীদের ভাড়া মওকুফ করতে হবে। যাত্রীদের নিরাপত্তার সার্থে প্রতিটি খেয়ায় সর্বোচ্চ ২০ থেকে ২৫ জনের বেশি লোক পারাপার করা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি