1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গলাচিপা হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

গলাচিপা হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৬ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দিন অসুস্থ হয়ে ভর্তি থাকার পর মঙ্গলবার ভোররাতে মারা গেল অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ। গত দুইদিন আগে স্থানীয়রা উপজেলার চরকাজল এলাকা থেকে অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা সেবা দেন। কিন্তু ধীরে ধীরে তার অবস্থার অবনতি হলে গলাচিপার কিছু তরুণ অসুস্থ বৃদ্ধকে মঙ্গলবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য প্রস্তুতি নেন।

এর আগেই ভোর রাতে তিনি মারা যান। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. মেজবাহ উদ্দিন বলেন, বৃদ্ধ ব্যক্তি নিউমোনিয়া নিয়ে ভর্তি হন। কিন্তু তার অবস্থা ধীরে ধীরে অবনতি হয়। পরে মঙ্গলবার ভোররাতে তিনি মারা যান। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, বৃদ্ধ ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কোনভাবেই পরিচয় না মিললে আমরা আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি