1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গাজায় গণহত্যার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ - শিক্ষা তথ্য
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় ও ইফতার রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজায় গণহত্যার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩১৭ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি গণহত্যা ও ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুসল্লিরা। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর মাও. মো. নজরুল ইসলাম, ইমাম ও খতিব মাও. মো. মহিউদ্দিন, মাও. মোহাম্মাদ আলআমিন মুন্সি, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ, সিনিয়র সহসভাপতি বাউফল ইসলামী তরুণ সমাজের সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহসভাপতি অলিউল্লাহ রিপন প্রমূখ।

গণহত্যার প্রতিবাদ ও যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন,‘ যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর গণহত্যা চালিয়ে যাচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি মদদে এ গণহত্যা চালানো হচ্ছে। জাতিসংঘ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। তারা পূজিবাদের বিরুদ্ধে কথা বলতেও ভয় পাচ্ছেন। বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবিও তুলেন মুসুল্লিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি