1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গুইমারায় প্রচারনার পথে কৃষকের ধান কেটে দিলেন উপজেলা বিএনপি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

গুইমারায় প্রচারনার পথে কৃষকের ধান কেটে দিলেন উপজেলা বিএনপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ Time View

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধিঃ খাগড়াছড়ি-২৯৮নং আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়ার পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট চেয়ে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগের সময় কৃষকের ধান কেটে দিয়েছেন উপজেলা বিএনপির নেতারা। এসময় ধান্যজমিতে উপস্থিত থাকা কৃষকদের নিকট ধানের শীষের ভোট চাওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পথাছড়া পাড়ায় উপজেলা বিএনপির গণসংযোগ অনুষ্ঠিত হয় এতে মাঠে থাকা কৃষকের ধান কেটে দেন উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম সোহাগসহ অন্যরা। এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন নবী হোসেন, সহ-সভাপতি গুইমারা উপজেলা বিএনপি, আবু বক্কর সওদাগর, সহ-সভাপতি উপজেলা বিএনপি, জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি, উপজেলা বিএনপি, সালমান হোসেন, যুগ্ম-সম্পাদক উপজেলা বিএনপি, হাফিজুল ইসলাম, আহŸায়ক, উপজেলা যুবদল, দিদারুল হৃদয়, যুগ্ম-আহŸায়ক উপজেলা ছাত্রদল, নুর জাহান বেগম, উপজেলা মহিলাদলসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

উক্ত গণসংযোগে সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার বিভিন্ন উন্নয়নের তথ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা ভোটারদের নিকট তুলে ধরা হয়। এসময় বক্তারা বলেন, “পাহাড়ের মানুষ ওয়াদুদ ভূইয়াকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। পাহাড়ী-বাঙ্গালী ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে ওয়াদুদ ভূইয়াকে পুনরায় সংসদে পাঠাবে বলে আশা প্রকাশ করেন। সাধারণ মানুষ এখন ধানের শীষের বিজয়ের অপেক্ষায় আছে। জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে ধানের শীষে ভোট চান নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি