1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গুইমারার উপজেলা প্রশিক্ষকের উদ্যোগে ভিডিপি সদস্যের আগাম শিম চাষে সফলতা: স্বনির্ভরতার নতুন দিগন্ত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

গুইমারার উপজেলা প্রশিক্ষকের উদ্যোগে ভিডিপি সদস্যের আগাম শিম চাষে সফলতা: স্বনির্ভরতার নতুন দিগন্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১০৮ Time View

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামের হিল ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যরা শিম চাষে সফলতা অর্জন করে অর্থনৈতিক স্বনির্ভরতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান-এর সার্বিক দিকনির্দেশনায় এবং উপজেলা প্রশিক্ষক আল আমিন-এর নিরলস প্রচেষ্টা, নিবিড় পর্যবেক্ষণ ও হাতে-কলমে প্রশিক্ষণের সহায়তায় তাঁরা আনসার ভিডিপি ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ গ্রহণ করেন। শীতকালীন সবজি হলেও তাঁরা আগাম জাতের শিম চাষ করে মৌসুমের শুরুতেই বাজারে ফসল সরবরাহ করছেন। এতে ভালো দাম পাওয়ায় ভিডিপি সদস্যরা উচ্চ মুনাফা অর্জন করেছেন, যা তাঁদের ঋণ পরিশোধ সহজ করেছে এবং পারিবারিক জীবনে আর্থিক সচ্ছলতা ও আত্মনির্ভরতা এনেছে।

এই সফলতার পেছনে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম হারুন, প্রশিক্ষক আল আমিন এবং উপজেলা কৃষি কর্মকর্তার যৌথ কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আধুনিক চাষপদ্ধতি, রোগ দমন ও ফলন বৃদ্ধির কৌশল কাজে লাগিয়ে তাঁরা উন্নত মানসম্মত ফলন পেয়েছেন। আনসার ও ভিডিপি প্রশিক্ষক আল আমীন জানান, ভিডিপিদের আয় বৃদ্ধির চিন্তা থেকেই পতিত জমিতে আগাম সবজি চাষের উদ্যোগ নেওয়া হয় এবং এতে রেন্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতা করেন। হিল ভিডিপি বেলাল বলেন, আল আমিন স্যারের সহযোগিতায় ভিডিপি ব্যাংক থেকে লোন নিয়ে সবজি চাষ করে তাঁদের ভাগ্য ফিরেছে।আমার প্রায় বছরে ৩/৪ লক্ষ টাকা আয়।

সহাকারী প্লাটুন লিডার মহি উদ্দিন বলেন, আমরা আনসার ভিডিপি ব্যাংক হতে লোন নিয়ে এই চাষাবাদ করেছি, আমাদের কে যদি লোনের পরিমাণ টা ১ লাখ টাকা করে দেওয়া হয় তাহলে আমাদের আমার উপকার হবে। বর্তমানে গুইমারায় উৎপাদিত শিম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাতেও সরবরাহ হচ্ছে। ভিডিপি সদস্যদের এই সাফল্য প্রমাণ করে যে প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে গ্রামীণ জনগোষ্ঠীও অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে, যা দেশের অন্যান্য অঞ্চলের জন্য অনুকরণীয়। সজমিনে ঘুড়ে দেখা যায় গুইমারা উপজেলার ২৫-৩০ জন ভিডিপি সদস্য শিম চার্ষ করে লাভবান হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি