1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গুলি করে শ্রমিকের প্রাণ নেয়ায় আবারো আতঙ্কিত বাংলাদেশ : এনডিবি - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবসে আইউব আলী ফাহিমের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা বিজ্ঞপ্তি : সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক

গুলি করে শ্রমিকের প্রাণ নেয়ায় আবারো আতঙ্কিত বাংলাদেশ : এনডিবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ Time View

গুলি করে শ্রমিকের প্রাণ নেয়ায় আবারো আতঙ্কিত বাংলাদেশ, সাংবাদিক-শ্রমিক-যুব-জনতা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৩ সেপ্টেম্বর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা উপরোক্ত কথা বলেন।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান ও ওয়াজেদ রানা প্রমুখ নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শ্রমিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, স্বৈরাচারী ব্যবস্থার নিয়ামক শক্তির গুলিতে শ্রমিক নিহতের ঘটনার পূনরাবৃত্তি ঘটেই চলছে। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তুরের গণঅভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু সর্বশেষ স্বৈরাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগ ইতিহাস সৃষ্টি করলেও আজ যেখানে সেখানে নির্মমতার শিকার হচ্ছেন এই শ্রমিকশ্রেণিই। আমরা আর কোনো শ্রমিক-কৃষক-ছাত্র-যুব-জনতার প্রতিনিধিকে কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার দেখতে চাই না বলেই ৩৬ জুলাইর জন্ম দেখেছি। কিন্তু ১ বছর পরেও সেই স্বৈরাচার-ফ্যাসিবাদ যেন ফিরে ফিরে আসছে। রাষ্ট্রীয় কাঠামো, শাসনব্যবস্থা ও উৎপাদন-বন্টনে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবির পাশাপাশি শ্রমিকদের দাবি মেনে নিয়ে,  সুষ্ঠু তদন্তের মাধ্যমে শ্রমিক হত্যার বিচার ও তাঁর পরিবারকে রাষ্ট্রিয় অর্থ প্রদানের ব্যবস্থার আহবান জানাচ্ছি। যদি সরকার গড়িমসি করে, তাহলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে নব্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে।

(কুয়াশা চৌধুরী)
সদস্য, মিডিয়া সেল
নতুনধারা বাংলাদেশ এনডিবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি