1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি উদ্বোধন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৮৩ Time View

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মো. নূর কুতুবুল আলমসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি মো. মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান ও সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম। কর্মসূচির সূচনায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে বকুল গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

একই সঙ্গে জেলার ১৪টি স্থানে একযোগে প্রায় ১০,০০০ গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে তিনি কেন্দ্রীয় ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পানাম নগর ও সার্কিট হাউজে নির্মিত নতুন ফোয়ারা উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি