1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান অব্যাহতি না’গঞ্জে তরুণ দলের আনন্দ মিছিল - শিক্ষা তথ্য
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গলাচিপায় হিন্দু স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন : মির্জা ফখরুল গলাচিপায় গণহত্যা এবং স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা আসহায়দের ভিজিএফ স্লিপ” এটি কি সত্যিই প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছাচ্ছে? যশোর সিদ্ধিপাশায় অভিযান চালিয়ে ১২ টি ককটেলসহ এক জনকে আটক করেছে র‍্যাব-৬

গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান অব্যাহতি না’গঞ্জে তরুণ দলের আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৯২ Time View
নিজস্ব সংবাদদাতা: ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বাংলাদেশ জাতীয়তাদল বিএনপি’র সিনিয়র মহাসচিব তারেক রহমানকে অব্যাহতি দেয়ায় নারায়ণগঞ্জ মহানগর  তরুণ দলের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের আহ্বায়ক এস .এম. সিফাত উল্লাহ’র নেতৃত্বে আনন্দ মিছিলটি মহানগরীর খানপুর এলাকা থেকে নারায়ণগঞ্জ মহিলা কলেজ হয়ে প্রেস ক্লাব এর সামনের সড়ক সহ প্রধান প্রধান সড়ক হয়ে চাষাড়া গোল চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের আহ্বায়ক এস .এম. সিফাত উল্লাহ তাঁর বক্তব্যের শুরুতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল প্রতিষ্ঠাতা তারেক রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। স্বৈরাচার শেখ হাসিনা’র দায়ের করা মিথ্যা মামলায় তারেক রহমান সহ নেতা-কর্মীদের অব্যাহতি দেওয়ায় আনন্দ প্রকাশ করেন। এছাড়াও তারেক রহমান’র নেতৃত্বে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল মডেল দল হিসেবে বিএনপি’র প্রধান অঙ্গ সংগঠনে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব দেলোয়ার হোসেন দেলু’র পরিচালনায় ও-ই আনন্দ মিছিলে এসময় উপস্থিত ছিলেন- তরুন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ. কে. এম. সাইফুল আলম সরকার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বাবু, সেলিম, খোকন সহ নারায়ণগঞ্জ মহানগর কমিটির অনান্য নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি