1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখারীর কলাপাড়ায় “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৪ নভেম্বর) বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এলআরপি-৫০ প্রকল্পের আওতায় কলাপাড়ার লালুয়া মুক্তিযোদ্ধা বাজারে কর্মসূচীটি পালিত হয়। এ সময় মুক্তিযোদ্ধা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিন করে বাজারের মূল প্রবেশপথে এসে মানববন্ধন করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন নারী নেত্রী মাহফুজা বেগম, যুব ফোরাম সদস্য নাঈম রাড়ি, বাজার কমিটির সদস্য নিপুল আহম্মেদ, আভাস প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা রুবি আক্তার, স্পন্সরশীপ অফিসার শরীফ মো. কবির ও আনোয়ার হোসেন। আলোচনা সভায় নারী নেত্রী মাহফুজা বেগম বলেন, “জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশী ক্ষতি হচ্ছে উপকূলীয় এলাকার মানুষ, বিশেষ করে নারী ও শিশু। তাই পরিবেশ রক্ষায় সকলকে দ্বায়িত্বশীল হতে হবে।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, জেলে, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, শিশু ফোরাম সদস্য ও আভাস প্রতিনিধিবৃন্দ। অংশগ্রহনকারীরা তাদের প্লাকার্ড, পোষ্টার ও স্লোগানের মাধ্যমে জলবায়ু ন্যায্যতা, পুন-নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে ভবিষৎতে পরিবেশবান্ধব ও জলবায়ু অভিজোযন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অংশগ্রহনকারীদের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংহতির শপথ গ্রহনের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি করা হয়েছে।
আভাস প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শিশু, কিশোর, নারী, তরুনদের এবং স্থানীয় সরকার প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, জেলে প্রতিনিধিসহ উপকূলবাসীদের সচেতনতা বৃদ্ধিই ছিল এ কর্মসূচীর মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি