1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গড়াই নদীতে কুমির আতংকে তিন জেলার নদীতীরের মানুষ - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

গড়াই নদীতে কুমির আতংকে তিন জেলার নদীতীরের মানুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২২৬ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ জেলার সীমানা দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে এক মাসেরও বেশি সময় ধরে কুমির আতঙ্ক বিরাজ করছে। নদীতীরের বাসিন্দাদের দাবী কখনো একটা, কখনো তিন থেকে চারটা কুমির দেখেছেন তাঁরা। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। এদিকে কুমির দেখতে নদীপারে ভিড় করছে স্কুলের শিক্ষার্থী, এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার মানুষ। স্থানীয়রা জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ি গ্রামের ঘাট এলাকায় গড়াই নদীতে পানি কমে যাওয়ায় কুমির দেখা মিলছে। আবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামের গড়াই নদীর মোহনের ঘাট এলাকার নদীপাড়ে কুমির দেখার খবর পাওয়া যাচ্ছে। তাই কুমির দেখতে প্রতিদিন নদীপাড়ে ভিড় করছে মানুষ। নদীতে কু‌মির ভে‌সে ওঠার সঙ্গে সঙ্গে কেউ কেউ মোবাইলে ভি‌ডিও ক‌রে রাখ‌ছে। আবার অনে‌কেই দি‌নের পর দিন নদীর পা‌ড়ে এসেও দেখা পাননি কু‌মিরের। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে গড়াই নদীতে কুমিরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব খবর ছড়িয়ে যাওয়ার ফলে মাগুরা জেলাসহ ৩ জেলার নদীতীরের মানুষ কুমির আতঙ্কে রয়েছেন। শ্রীপুর উপজেলার লাঙ্গালবাঁধ এলাকার বাসিন্দা মো.মিজান শেখ বলেন, প্রতিদিন এলাকার শত শত মানুষ এই নদীতে গোসল, জামা-কাপড় ধোয়াসহ দৈনন্দিন বিভিন্ন কাজে নদীর পানি ব্যবহার করেন। এখন কুমির আতঙ্কে কেউ নদীতে নামতে পারছেন না। পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত গড়াই নদীটি বয়ে গেছে রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ জেলার সীমান্ত দিয়ে। এই নদীতে আগে কখনো কুমিরের দেখা মেলেনি। কীভাবে কুমিরগুলো নদীতে আসল তাও কেউ বলতে পারছেন না। তবে স্থানীয়রা মনে করছেন বর্ষার মৌসুমে নদীতে যখন পানি বেশি ছিল তখন হয়তো পদ্মা নদী হয়ে এখানে কুমির এসেছে। কিন্তু এখন নদীর পানি কমে গেছে, তাই কুমিরের দেখা মিলছে। শ্রীপুর উপজেলা মৎস্য অফিসার মীর মো. লিয়াকত আলী বলেন, আমি লাঙ্গলবাঁধ এলাকায় গড়াই নদীতে গিয়েছিলাম কুমির দেখতে পাইনি তবে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি চারিদিকে কুমির আতংক ছড়িয়ে পড়েছে। আমি সবাইকে সতর্ক থাকতে বলেছি। স্থানীয়রা সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন, যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং কুমির আতঙ্কের অবসান ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি