1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বৈরাচার আমলের চেয়েও ভয়ংকর পথে বাংলাদেশ এখন, যেখানে ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই। শুধু এখানেই শেষ নয় ‘নতুন বাংলাদেশ’ খ্যাত নোবেলজয়ী ইউনূসের আমলে লাশেরও নিরাপত্তা নেই।

৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি নির্মমভাবে ভোলায় মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা, রাজবাড়িতে নূরাল পাগলার লাশে অগ্নি সংযোগ এবং মিলাদুন্নবী(সা.)-এর জশনে জুলুছের র‌্যালীতে হামলায় নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন, নির্মম হলেও সত্য বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও গত ৫৪ বছরে তা রক্ষা করার জন্য সংরক্ষণ করার জন্য কোনো নিবেদিত রাজনৈতিক দল বা ব্যক্তিকে আজ পর্যন্ত পায়নি। যে কারণে আজ স্বাধীনতা অবহেলিত-পদদলিত হচ্ছে ক্ষমতাসীনদের দ্বারা। যখন যারাই ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসেই অপরাধ-দুর্নীতি-দ্রব্যমূল্যসহ সকল মন্দকে অতিতের ক্ষমতাসীনদের সাথে তুলনা করে জায়েজ করার চেষ্টা করেছে।

এর আগে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে নূরাল পাগলার লাশে অগ্নি সংযোগকারীদেরকে আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, যেখানে নবী হযরত মুহাম্মদ(সা.) বলেছেন, ‘লাশের সাথে কোনো শত্রুতা নেই। সেই লাশ ইহুদীর হলেও।’ সেখানে নূরাল পাগলা একজন মুসলমান ছিলেন, তাঁর লাশের সাথে এই পাশবিক আচরণকারীদেরকে কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। এসময়ই তাৎক্ষণিক ভোলায় খতিবকে কুপয়ে হত্যার সংবাদ জানতে পেরে তারও নিন্দা জানান নতুনধারার নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, মাহমুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আফতাব মন্ডল, মোহাম্মদ আবুল মতিন, সালমান শেখ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি