1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঘুমন্ত মানুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিলেন নতুনধারার নেতৃবৃন্দ - শিক্ষা তথ্য
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি

ঘুমন্ত মানুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিলেন নতুনধারার নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ Time View
গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতে ঘুমন্ত মানুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৮ ডিসেম্বর দিবাগত রাত ১০ টা থেকে ৯ ডিসেম্বর সকাল ৭ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকাতে শীতবস্ত্র প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ দলীয় অর্থায়নে এই কর্মসূচি করেন।
এসময় উপস্থিত গণমাধ্যমের সাথে আলাপকালে মোমিন মেহেদী বলেন, নির্বাচনকে কেন্দ্র সারাদেশে সমাজসেবকদের সমাজসেবা চললেও সব লোক দেখানোর জন্য। কিন্তু তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই জনবান্ধব রাজনীতি করেছে, লোক দেখানোর জন্য নয়। আর একারণেই আমরা ঘুমন্ত মানুষদের গায়ে জড়িয়ে দিচ্ছি শীতবস্ত্র। এভাবে বাংলাদেশের সকল মানুষের মাঝে শুধু শীতবস্ত্র নয়; সকল রকম নাগরিক অধিকার নিশ্চিত করবার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর থেকে কাজ করছে। নীতি আদর্শ ত্যাগ করে স্বাধীনতা বিরোধী-দুর্নীতিবাজদের সাথে মিলেমিশে সাধারণ মানুষের রক্ত চুষবার লক্ষে যারা রাজনীতি করছে, ছাত্র-যুবকে বোকা বানিয়ে জোট করছে, তাদেরকে সকল প্রক্রিয়াকে না বলে লোভ-মোহহীন দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য নিবেদিত থাকতে বদ্ধ পরিকর নতুনধারার প্রতিটি নেতাকর্মী।

এসময় নতুনধারার নেতৃবৃন্দ ভাসমান-শীতার্তদের মাঝে রাষ্ট্রিয়ভাবে শীতবস্ত্র বিতরণসহ ভাসমান মানুষদের পুর্নবাসিত করারও আহবান জানান।

উল্লেখ্য, গত ১৩ বছর ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ দেশের ভাসমান-বঞ্চিত-শীতার্ত-ঘুমন্ত মানুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেয়া কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি