1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম'র কমিটি গঠন: সভাপতি তাপস, সাধারণ সম্পাদক এরশাদ - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম’র কমিটি গঠন: সভাপতি তাপস, সাধারণ সম্পাদক এরশাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৬৩ Time View

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-চট্টগ্রাম দক্ষিণ জেলায় এবং বিভিন্ন উপজেলায় কর্মরত টিভি সাংবাদিকদের জীবন মানোন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছে “চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম” নামে একটি সংগঠন।  বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে বান্দরবান সদরের মিলনছড়ি হিলসাইড রিসোর্টের হল রুমে এক আলোচনা সভা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় টিভি চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার, পটিয়ার কৃতি সন্তান  তাপস দে আকাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে গ্লোবাল টিভি লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলম। এছাড়াও সহ-সভাপতি চ্যানেল এস চন্দনাইশ প্রতিনিধি তৌরাফ আলী,সাংগঠনিক সম্পাদক বিজয় টিভি লোহাগাড়া প্রতিনিধি মুক্তার হোসেন ,অর্থ সম্পাদক এশিয়ান টিভি দক্ষিণ জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক বিজয় টিভি চন্দনাইশ প্রতিনিধি জাবের বিন রহমান আরজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রনি কান্তি দেব পটিয়া, সদস্য দিদারুল ইসলাম বাঁশখালী, সুজন কর্ণফুলী, জুয়েল বোয়ালখালী। এসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকাসহ সাংবাদিকদের অধিকার আদায়, দেশ ও জণগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।  নির্বাচন পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক, দক্ষিণ আফ্রিকা প্রবাসী মুহাম্মদ সেলিম উদ্দিন, জসিম উদ্দিন ও আবুল কালাম। উল্লেখ্য: এর আগে গত ৩ জানুয়ারী ২৫ ইং চট্টগ্রাম  দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম’ গঠনের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। তারই ধারাবাহিকতায় গতকাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি