1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাউজান ছাত্র পরিষদের নবীণ বরণ অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাউজান ছাত্র পরিষদের নবীণ বরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ Time View

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাউজান ছাত্র পরিষদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অডিটোরিয়ামে শতাধিক নবীণ শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ, র‌্যালী, কেক কাটা, র‌্যাফেল ড্র, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নবীণ বরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আ.ন.ম আবদুল মাবুদ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাঈদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া হাসান ঐশী ও শাকের আলীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হোসেন।

অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জালাল আহাম্মদ, অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম, অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন, ব্যাংকিং অ্যান্ড ইন্সুইরেন্স বিভাগের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার কায়েদে আজম. সহকারী অধ্যাপক আবু তৈয়ব, প্রভাষক শাহাদাত হোসেন পিও, প্রভাষক আমির খসরু আদনান , প্রভাষক আবু সাঈদ আদিল, রাউজান প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও চবি ছাত্র ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং পরিষদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি