1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চরমোন্তাজের মোজাম্মেল মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা: গলাচিপায় সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার

চরমোন্তাজের মোজাম্মেল মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা: গলাচিপায় সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০০ Time View

মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টার, পটুয়াখালী: পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন এলাকার ইউপি সদস্য মো. মোজাম্মেল মেম্বার তার বিরুদ্ধে দায়ের করা একটি মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১ নভেম্বর) রাত ১০টায় গলাচিপা উপজেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করে মো. মোজাম্মেল মেম্বার বলেন,

“আমি মো. মোজাম্মেল মেম্বার, পিতা মো. সামসুল আলম, সাং চরবেস্টিন, ইউনিয়ন চরমোন্তাজ। বহু বছর ধরে এলাকার মানুষের সঙ্গে সুনামের সঙ্গে বসবাস করছি এবং জনগণের ভোটে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। আমার বাবা ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল মুন্সী একই দলের হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সেই নির্বাচনের জের ধরেই একটি মহল আমার সামাজিক সুনাম নষ্ট করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর ইউনিয়নের বিভিন্ন চর, খাল ও সরকারি বনবাগান অবৈধভাবে টাকার বিনিময়ে বিক্রি করা হয়। এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় একটি প্রভাবশালী মহল তার ওপর ক্ষুব্ধ হয়। এরপর তাকে হেয় প্রতিপন্ন করতে হামলার পাশাপাশি পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়। মোজাম্মেল মেম্বার জানান, রাঙ্গাবালীর কলাগাছিয়া গ্রামের মো. ফিরোজ ডাকুয়া (পিতা: মোসলেম ডাকুয়া) নামের এক ব্যক্তিকে ব্যবহার করে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করেন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন,

“আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সেবক। আমার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমি আইন ও প্রশাসনের ওপর আস্থা রাখি—আশা করি সত্যের জয় হবেই।”

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি