1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চররুহিতায় মাদ্রাসাতুর রশিদ আল-ইসলামিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ছবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

চররুহিতায় মাদ্রাসাতুর রশিদ আল-ইসলামিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ছবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২০৬ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুর রশিদ আল-ইসলামিয়া মাদ্রাসায় এক মনোজ্ঞ ছবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সহ-সভাপতি ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোঃ ফারুক হোসেন (বি.এ অনার্স, এম.এ মাস্টার্স ইসলামিক স্টাডিজ, এম.এ কামিল মাস্টার্স হাদিস)। তিনি একই সঙ্গে বাংলাদেশ যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা সহ-সভাপতি এবং লক্ষ্মীপুর সদর উপজেলা সভাপতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরত মাওলানা ওমায়ের মাদানী সাহেব। প্রধান অতিথি ও অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, তরুণদের প্রেরণার প্রতীক, বাতিলের আতঙ্ক, লক্ষ্মীপুর জেলার গর্ব হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ আমিনী সাহেব দা:বা:। তিনি বর্তমানে সিনিয়র শিক্ষা সচিব ও মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিস বটতলী মাদ্রাসায় দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোঃ ফারুক হোসেন, এবং সার্বিক সহযোগিতা করেন সেলিম রেজা, মাওলানা ফারুক হোসেন ও প্রধান শিক্ষক হাফেজ মোঃ রাশেদ। বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে দ্বীনি চেতনা জাগ্রত করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। উপস্থিত সবাই আন্তরিক উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মাদ্রাসার উন্নতি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি