1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চলমান রাজনৈতিক সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হতে হবে: মোস্তফা জামান - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

চলমান রাজনৈতিক সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হতে হবে: মোস্তফা জামান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

নার্গিস আক্তার স্মৃতিঃ ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

‎রাজধানীর দক্ষিণ খান ঈদগাহ মাঠের পাশে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, শহীদ মীর মুগ্ধের বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

‎তিনি আরও বলেন, “দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণকেই নেতৃত্ব দিতে হবে। বিএনপি জনগণের দল— এই দল সর্বদা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছে।”
‎ আওয়ামী লীগ সরকারের আমলে যে পরিমাণে দুর্নীতি “দুঃশাসন করেছে তার ফল ভোগ করতে হচ্ছে দেশের সাধারণ মানুষগন। আজ সাধারণ মানুষ অতিষ্ঠ। কোনো কিছু নিয়ন্ত্রণে নেই। তাই এখনই সময় জনগণের ঐক্য গড়ে তোলার। আমাদের সবাইকে সাহসিকতার সঙ্গে মাঠে থাকতে হবে, যাতে দেশ আবার গণতান্ত্রিক পথে ফিরে আসতে পারে।”

‎অন্যান্য বক্তারাও বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচনই হতে পারে দেশের সংকট উত্তরণের একমাত্র পথ। এজন্য তাঁরা তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হেলাল তালুকদার ও দক্ষিনখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আহ্বায়ক সদস্য আলী আকবর ও রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি