1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ Time View

নারায়ণগঞ্জ ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এড.আবুল কালাম। নির্বাচিত হওয়ার কিছুদিন পরেই এমপি পুত্র আবুল কাউসার আশা নিজ ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ স্টেটাস দিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। নিজ এলাকায় সেটি কিছুটা নিয়ন্ত্রিত হলেও পার্শ্ববর্তী এলাকা মদনপুরে চলছে দেদারসে চাঁদাবাজি। যাদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ হলেও নামমাত্রও শোধরাইনি তারা, বরং আরো বেপরোয়া হয়ে উঠেছে।তাদের বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক অভিযোগ। এস এম মমিন, শফিউল্লাহ, এস এম বিল্লাল উরফে টোকাই বিল্লাল, দিপ্ত হোসেন, আরাফাত, সুজন,সহ আরো অনেক চাঁদাবাজদের নামে বন্দর থানায় রয়েছে এজাহার, এজাহার থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ আটক করছে না। গোপন সুত্রে জানা যায়, বিগত সময়ে মোমেন সহ তার সহোযোগিরা আওয়ামীলীগ ও জাতীয়পার্টির লোকজন ছিলো, তখন ও তারা মদনপুর ২৭ নং ওয়ার্ডে চাঁদাবাজি সহ সন্ত্রাসী ভুমিকা চালিয়ে জনমনে আতংক ছড়িয়ে রাখত।

আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত্য হওয়ার পরে তারা কিছুদিন ঘা ঢাকা দিয়ে থাকলেও, কিছু নামধারী বিএনপির নেতাদের সাথে সংখ্যতা করে ফের এলাকায় সক্রিয় হয়ে বিএনপি নেতা বনে গেছেন। যেখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার আশ্বস্ত করেছে সেখানে এসব চাঁদাবাজরা কোন অদৃশ্য শক্তির বলয়ে এমন বেপরোয়া হয়ে উঠছে। এলাকাবাসী জানান নামধরী এ সকল চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনের অচিরেই ব্যবস্থা গ্রহণ জরুরী ,না হলে চাঁদাবাজির ইস্যুতে বড় ধরনের ক্ষতির সাধন হতে পারে। স্থানীয় বাসিন্দারা আরো জানায় ২৭ নং ওয়ার্ডটিকে চাঁদাবাজ মুক্ত করে, সকল ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা করার সুযোগ করে দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এড. কালাম সাহেব ও এমপি পুত্র আবুল কাউসার আসার সুদৃষ্টি কামনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি