1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চাঞ্চল্যকর দেবু শিকারী হত্যা মামলার প্রধান আসামী চার দশক পর গ্রেফতার - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

চাঞ্চল্যকর দেবু শিকারী হত্যা মামলার প্রধান আসামী চার দশক পর গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামীকে চার দশক পর গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। উপজেলার চাঞ্চল্যকর দেবু শিকারী হত্যা মামলার প্রধান আসামী মো. হারুন হাওলাদার (৬৫) নামের সাজাপ্রাপ্ত এ আসামীকে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ঢাকার লাল বাগ এলাকার রোকেয়া কুঞ্জু কমিউনিটি সেন্টার থেকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান। গলাচিপা থানা সূত্রে জানা গেছে, গত ১৯৮৮ সালে উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামের দেবেন্দ্র শিকারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায়  ১৯৮৮ সালের ১৭ জুন একটি হত্যা মামলা দায়ের করেন নিহত দেবেন্দ্র ওরফে দেবু শিকারীর মেয়ে কল্পনা শিকারী।

আদালত দীর্ঘ বিচার শেষে একই এলাকার ছত্তার হাওলাদারের (কমান্ডার) ছেলে মো. হারুন হাওলাদারকে যাবত জীবন সাজা প্রদান করেন। এর পর থেকেই হারুন হাওলাদার পলাতক ছিলেন। হারুন হাওলাদার জানান, দেবু শিকারীর বাড়িতে নানান অসামাজিক কাজ হতো। এ ঘটনার প্রতিবাদ করায় তাকে আসামী করা হয়েছে। তিনি আরো জানান, এ মামলার তিনজন আসামীর মধ্যে তিনিই জীবিত আছেন। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, ‘গলাচিপার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামের আলোচিত দেবু শিকারী হত্যা মামলার আসামী হারুনকে আদালতের নির্দেশ পেয়ে দীর্ঘ অভিযান চালিয়ে ৩৮ বছর পর গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে তাকে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ
করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি