1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চাষাড়া জিয়াহলে তাতবস্ত্র,ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুভ উদ্বোধন - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার অপরাধী গ্রেফতার, গভর্নর মেয়র ক্ষুব্ধ, ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতায় নিহতদের স্মরণ ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে

চাষাড়া জিয়াহলে তাতবস্ত্র,ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩২০ Time View

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ নগরীর জিয়া হলে তাতবস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে। ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত প্রশাসক(সার্বিক)  মোহাম্মদ আলমগীর হুসাইন । গত শুক্রবার (৭ই মার্চ)বিকেলে চাষাড়া জিয়া হল প্রাঙ্গনে এ মেলার শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন। মেলায় আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন লাকী জামদানী ওয়েভিং ফ্যাক্টরির স্বত্বাধিকারী  বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন। নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আলমগীর হোসাইন এ সময় বলেন, প্রতি বছর এ মেলায় আয়োজন করা হয়ে থাকে। এ ধরনের মেলায় প্রচুর ক্রেতারা এসে তাদের পছন্দের মানসম্মত পন্য সূলভ মূল্যে ক্রয় করতে পারছেন। মেলায় বিভিন্ন  ধরনের পন্যসামগ্রী  এখানে একত্রে  পাওয়া যাচ্ছে। এসময় মেলার শুভ উদ্বোধন শেষে  আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন  বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা এই মেলার আরয়াজন করেছি। মেলায় ১৫টির মত ষ্টল রয়েছে। যার মধ্যে জামদানী শাড়ি ও তাতের লুঙ্গি, তাতের শাড়ি, পাঞ্জাবী, কসমেটিক, বাচ্চাদের বাহারি রংঙ্গের পেন্ট, সার্ট, পাঞ্জাবী, নিত্যনতুন জামাকাপর, ইলেকট্রনিক্স পন্য,ক্রোকারিজ, বাচ্চাদের খেলনা সহ মানসম্মত বিভিন্ন পছন্দের জিনিস পত্রাদি অতি সূলভ মূল্যে বিক্রি হচ্ছে। আমরা আশা করি মেলায় প্রচুর পরিমানের ক্রেতা সাধারন আসবেন। এ মেলা আগামী ১ লা বৈশাখ পর্য়ন্ত চলবে। এ সময় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, উদ্যোক্তা মোঃ হাবিবুর রহমান, বিএনপি নেতা মোঃ মনির হোসেন, মোঃ মাসুম সহ অন্যান্য ব্যাবসায়ী প্রতিষ্ঠানের কর্নধারগন। এর আগে ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন আগত অতিথি বৃন্দ। উদ্বোধনী দিনে প্রচুর ক্রেতার উপস্থিতি ছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি