1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চিরদিনের অপ্রকাশিত ভালোবাসা সাংবাদিক শিমুল - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

চিরদিনের অপ্রকাশিত ভালোবাসা সাংবাদিক শিমুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০০ Time View

লক্ষ্মপুর প্রতিনিধি: আজ ডায়েরির পাতায় লিখছি, তোমাকে উদ্দেশ্য করে। হয়তো এই লেখা তোমার কাছে কোনোদিন পৌঁছাবে না, তবু মনটা হালকা করার জন্য লিখছি। সেদিনের কথা মনে আছে তো? আমি আর আমার পরিবার তোমাদের বাড়ি গিয়েছিলাম। প্রথমবার তোমাকে দেখে মনে হয়েছিল—এই মেয়েটিই আমার জীবনের সঙ্গী হতে পারে। তোমার শান্ত চোখ, ভদ্রতা, আর লাজুক হাসি আজও চোখে ভাসে। সেদিন আমরা অল্প কিছু কথা বলেছিলাম। কিন্তু সেই সামান্য সময়েই আমি বুঝেছিলাম, তুমি আর আমি যেন বহুদিনের পরিচিত। হয়তো এটাই ছিল ভাগ্যের খেলা। কিন্তু ভাগ্য আমাদের খেলাতেই হারিয়ে দিল। তোমার মা যখন বললেন, আমি আমার মেয়ে দেবো না একজন সাংবাদিককে।

সংসার চালাতে টাকার দরকার, নাম-যশে পেট ভরে না। তখন মনে হলো যেন কেউ আমাকে ভিতর থেকে ভেঙে দিল। আমি চুপ করে ছিলাম, শুধু তোমার দিকে তাকিয়ে ছিলাম। তোমার চোখে জমে থাকা জল আমি দেখেছিলাম, কিন্তু কিছুই বলতে পারিনি। শিমু, আমি জানি তোমার অপরাধ নেই। এই সমাজ, এই পরিবার, টাকার হিসাব—সবকিছু আমাদের সত্যিকারের ভালোবাসার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। আজ আমি সাংবাদিক হয়েই আছি, মানুষের গল্প লিখি, অন্যের কষ্ট তুলে ধরি। কিন্তু নিজের কষ্টটা লিখতে পারি না কোথাও—শুধু এই ডায়েরির পাতায় লুকিয়ে রাখি। তুমি এখন অন্য জীবনে আছো, হয়তো সুখীও। আমি চাই তুমি সুখী হও। কিন্তু জানো শিমু, আমার ভেতরের শূন্যতা আজও তোমার নামেই পূর্ণ। শিমু আর শিমুলের গল্পটা ছিল ভালোবাসার, কিন্তু হেরে গেল টাকার কাছে। আমি বলি না, এটা টাকার কাছে হার নয়, এটা আমাদের সমাজের কাছে হার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি