1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’

চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২০৭ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ভাঙ্গা হতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মানববন্ধন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ। সোমবার বেলা ১১ টায় কুয়াকাটা পৌরসভার সামনে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন এবং কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের ব্যনারে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় প্রায় ১০-১২ টি সংগঠনের নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক মানুষ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুর রহমান চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ, কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গা হইতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত ২ লেনের সংকীর্ণ রাস্তা বিরাজমান থাকার কারণে এই সড়কে প্রতিনিয়ত মারাত্মক দূর্ঘটনা ঘটছে। যাহাতে ব্যাপক জানমালের ক্ষতি হচ্ছে। এই মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ীতে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং দূর্ঘটনায় মৃত্যুবরণ করছে। মহাসড়কটি অত্যন্ত সরু বিধায় ব্যাপক যানজটের কারণে ভাঙ্গা হইতে বরিশাল পৌঁছাইতে ৪ ঘন্টার অধিক সময় ব্যয় হয়। পদ্মা সেতুর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পারছেনা।

এ অঞ্চলের ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও যথেস্ট ব্যাঘাত ঘটছে। দ্বিতীয়ত চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নিমার্ণ করবে। যার একটি বরিশাল বিভাগে করার জন্য জোর দাবি জানাচ্ছি। দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবী ভাঙ্গা হইতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মান ও বরিশাল বিভাগে চীন সরকারের সহায়তায় ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার জোর দাবী জানাচ্ছি। এছাড়াও কুয়াকাটা পর্যটন কেন্দ্র হিসেবে স্বাস্থ্য সেবা খাতে ব্যাপক পিছিয়ে রয়েছে। এছাড়া বাংলাদেশের পর্যটকদের সুবিধার্থে এই দাবি দুটি মেনে নেয়ার জন্য তাঁদের এই মানববন্ধন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি