1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চুনারুঘাটে লকডাউনকে সামনে রেখে নাশকতা: আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

চুনারুঘাটে লকডাউনকে সামনে রেখে নাশকতা: আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮২ Time View

চুনারুঘাট, (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাটে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বর ঢাকা লকডাউনকে সামনে রেখে নাশকতা ঠেকাতে বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ এবং উবাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একাধিক টিম পৃথক অভিযানে নামে। উবাহাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে পৌর শহরের মধ্যবাজার এলাকায় হবিগঞ্জ সদর থানা ও চুনারুঘাট থানা পুলিশের যৌথ অভিযানে আবুল কালাম আজাদকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আবুল কালাম আজাদ আগামী ১৩ নভেম্বর ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয়ভাবে কর্মসূচি সমন্বয়ের চেষ্টা করছিলেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানা যায়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “অপারেশন ক্লিনহার্ট অভিযানের আওতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা, ভাঙচুর বা নাশকতার চেষ্টা করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইন নিজের গতিতেই চলবে।” তিনি আরও বলেন, “এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা থাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। এর আগে অভিযানের প্রথম দিনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদ আলী এবং গাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সালেক মিয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি