1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চুনারুঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী আটক - শিক্ষা তথ্য
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ

চুনারুঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ Time View
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় স্বামীর ছুরিকাঘাতে ফারজানা বেগম (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সকালে  সিদ্দিক মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফারজানা বেগম লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকার ওই বাড়িতে ভাড়া থাকতেন এবং প্রাণ কোম্পানির শ্রমিক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়া সন্দেহে কাজ থেকে বাসায় ফেরার পর ফারজানার স্বামী নুর আলী তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর নুর আলীকে সদর থানার পুলিশ গ্রেফতার করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে আছে। নিহত ফারজানার পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, এটি একটি স্পষ্ট হত্যা মামলা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি