1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চুরি হয়ে যাচ্ছে সরকারি পেট্রো বাংলার কোটি টাকার সম্পদ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

চুরি হয়ে যাচ্ছে সরকারি পেট্রো বাংলার কোটি টাকার সম্পদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৩৮ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ানের ১ নম্বর ওয়ার্ডে গ্যাস খনিজ সম্পদ গড়ে উঠেছে বলে সরকার পেয়েছে রাজস্ব আয়। গ্রামবাংলার মেহনতি মানুষ ফিরে পেয়েছে কর্মসংস্থান, আর সেই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু লোক সরকারি পেট্রো বাংলার গচ্ছিত পাথর চুরি করে রাতারাতি হয়েছে আঙ্গুল ফুলে কলাগাছ। সরেজমিনে গিয়ে জানা যায়, গ্যাস খনিজ সম্পদ উত্তোলন করতে ২০০৯ সালে কাজ শুরু করে পেট্রো বাংলা ২০১২ সালে কাজ শেষে কোটি কোটি টাকার পাথরসহ বিভিন্ন মালামাল গ্যাসফিল্ডে রেখে যায় এবং তৎকালীন দায়িত্বরত গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

এই পেট্রো বাংলার সম্পদ রক্ষার্থে কিছু দিন সিকিউরিটি গার্ড থাকায় লোহার এ্যাংগেল, রড়, জালি, পাথর, পাইপসহ নানা ধরনের কোটি কোটি টাকার সম্পদ নিরাপদে থাকে। পরে প্রশাসনের কোন তদারকি না থাকায় ধাপে ধাপে মালামালগুলো স্থানীয় কিছু কুচক্রী মহল চুরি করে নিয়ে যায়। চুরি করা সেই মালামালগুলো নিয়ে কেউ ব্যক্তিগত কাজে আবার কেই উন্নয়নমূলক কাজে ব্যবহার করেছে। জানা যায়, ২০১৭ সালের ২৪ ডিসেম্বর রোজ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগণ পাথরসহ এক চোর আটক করে।

আঞ্চলিক ‘দৈনিক সকালের সময়’ পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি প্রশাসনের। এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, বিষয়টি দুঃখজনক। আমি অবগত ছিলাম না, এখন জেনেছি। বিষয়টি পেট্রো বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করব। তাদের সংস্থা থেকে তারা আইনগত ব্যবস্থা নিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি