1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চৌহালীতে পরীক্ষা কেন্দ্রে উত্তর বলে দেওয়ায় ১০ শিক্ষক গ্রেপ্তার   - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান

চৌহালীতে পরীক্ষা কেন্দ্রে উত্তর বলে দেওয়ায় ১০ শিক্ষক গ্রেপ্তার  

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২২৬ Time View

দাউদ রানা- চৌহালী ( সিরাজগঞ্জ): এস,এস,সি দাখিল পরীক্ষা কেন্দ্রে উত্তর বলে দেওয়ায় ১০ শিক্ষক গ্রেপ্তার হয়েছে। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরপত্র বলে দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি মাদ্রাসা কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রে জানা যায়, শিক্ষক আকদাস হোসনে পরীক্ষার চলাকালীন সময়ে ক সেটের নৈভিত্তিক প্রশ্নের সমাধান করলে তার সেই উত্তর পত্র বিভিন্ন কক্ষে সরবরাহ করে বিভিন্ন শিক্ষক।

বুধবার (৭ মে) দুপুরে উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে আইসিটি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার শিক্ষকরা হলেন—আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫),মো. আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন রাত ৯টার দিকে বলেন, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানতে পেরে ওই কেন্দ্র পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বে থাকা ১০ শিক্ষককে আটকের নির্দেশ দেন তিনি। পরে তাদের আটক করে চৌহালী থানায় নিয়ে আসে।

এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়ে রাতে মামলা করেছেন। গ্রেপ্তারকারীদের থানা হেফাজতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি