1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০ থানায় মামলা, গ্রেফতার- ৬ জন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত – ১০ থানায় মামলা, গ্রেফতার- ৬ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৬ Time View

সেলিম মাহবুব,ছাতকঃছাতকে গত বৃহস্পতিবার রাত ইসলাম পুর ইউনিয়নের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রাতে ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজারে বনগাঁও ও লুভিয়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত বনগাঁও গ্রামের মানিক মিয়া সহ তিন জন-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার মামলায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জন-কে আটক করেছে।সংঘর্ষের পরদিন শুক্রবার ( ৩১ অক্টোবর ) সকালে গুরুতর আহত মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে গ্রেফতার ৬ জন-কে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে গুরুতর
আহত মানিক মিয়া-কে শনিবার ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের লুভিয়া গ্রামের বাসিন্দা কামরুজ্জামান কামরুল ও বনগাঁও গ্রামের ফজল করিম একই সাথে দীর্ঘ দিন ব্যবসা করেছেন। ব্যবসায়িক টাকা দেনা-পাওনার ঘটনা-কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত ইছামতী বাজারে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পরবর্তীতে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছেন। ৩ জন-কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষের সময় ইছামতী বাজারের কয়েকটি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একপক্ষ ইছামতী বাজার ব্রীজে গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটিয়ে এবং ডিজেল দিয়ে ব্রীজের উপর আগুন লাগিয়ে দিলে চারদিকে আতংক দেখা দেয়। ঘটনার খবরে ছাতক থানা পুলিশ ও স্থানীয় ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত ৬ জন-কে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি