1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ছাতকে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্তা কর্মী স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

ছাতকে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্তা কর্মী স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯৮ Time View

সেলিম মাহবুব,ছাতকঃছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্তাকর্মী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৬ অক্টোবর) রাতে ছাতক নিটল কার্টিজ মিল এলাকার কোয়ার্টার থেকে জিয়াউল হুদা’র (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছাতক নিটল কার্টিজ মিলে কর্মরত জিয়াউল হুদা বিকেলে তার স্ত্রী শারমীন সুলতানা স্বর্ণার সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। সন্ধ্যা ৬টার দিকে স্বামীর সাথে অভিমান করে পাঁচ বছর বয়সী একমাত্র পুত্র সন্তান সামিউল উসমান আনাবি-কে সাথে নিয়ে স্ত্রী ঘর থেকে বেরিয়ে যান। এদিকে, নিরাপত্তা কর্মকর্তা জিয়াউল হুদা তার প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান সোয়েবুর রহমান-কে ফোন করে জানতে পারেন যে তার স্ত্রী শারমীন সুলতানা সন্তান নিয়ে কর্মকর্তার বাসায় গেছেন।

এসময় কর্মকর্তা-কে স্যার বলে সম্বোধন করে ফোনে ক্ষমা চেয়ে নেন জিয়াউল হুদা। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের সময় নিরাপত্তা বিভাগীয় প্রধান সোয়েবুর রহমান ও জিয়াউলের স্ত্রী-সন্তান বাসায় গিয়ে দেখেন, জিয়াউল হুদা ফ্যানের সাথে ঝুলে রয়েছেন ।

বিষয়টি থানায় জানানোর পর রাতে ছাতক থানার উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে লাশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ছাতক থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী জিয়াউল আত্মহত্যা করেছে। তবে বিষয়টি রহস্যজনক, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি