1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রেসক্লাবে ব্যবসায়ির সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রেসক্লাবে ব্যবসায়ির সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৮ Time View

সেলিম মাহবুব,ছাতকঃসামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ছাতক প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন শহরের ব্যবসায়ী দিপেন কুমার রায়। রবিবার বিকেলে ছাতক বাজারের বাসিন্দা ব্যবসায়ী দিপেন কুমার রায় এ সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে বলেন,আমার ছোটভাই পাপলু কুমার রায় জীবিত থাকাবস্থায় আমরা ভাইয়েরা পৈত্রিক ভিটে একই বাসায় থাকলেও পৃথক অন্নে ছিলাম।

ছোট ভাই পাপলু কুমার রায় দীর্ঘদিন অসুস্থ থেকে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী,১ পুত্র ও ১ মেয়ে রেখে যায় সে। পাপলু কুমার রায় মারা যাওয়ার কিছু দিন পর তার স্ত্রী মুক্তি রানী রায় পিত্রালয়ে চলে যায়।

তখন থেকেই ছোট ভাই সৈকত রায় ও তার মা অনিতা রায়ের কুপরামর্শে মুক্তি রানী রায় আমি ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতিনিয়ত অশালীন আচরণসহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও নানা মিথ্যা অপবাদ দিয়ে আসছে।

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমি ও আমার আরেক ছোট ভাই লিপ্টু কুমার রায় সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ফেইসবুক আইডিতে অপপ্রচার করতে দেখতে পাই। যাহা মিথ্যা,বানোয়াট ও কাল্পনিক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমি আপনাদের অবগতির জন্য দৃঢ় কণ্ঠে বলতে চাই,আমাদের বাসা-বাড়ি, নিজস্ব দোকান কোঠা ও শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া মার্কেটের দোকান কোঠার সকল কাগজপত্রে আমাদের তিন ভাইয়ের নাম রয়েছে। যাহা বিভিন্ন সময়ে একাধিক সালিশ বৈঠকে গন্যমান্য মুরব্বিদের সামনে তুলে ধরেছি। সালিশের মাধ্যমে ২০২৫ সালের ২৫ আগস্ট পর্যন্ত দোকান কোটা ভাড়া,যাবতীয় হিসাব-নিকাশ সহ সর্বশেষ বকেয়া বাবদ জনতা ব্যাংক ছাতক শাখার আমার নামীয় হিসাব নাম্বার ০১০০০৩৩৯৪৬২৩১ ও চেক নং ৫৬১৬৮৫০ এর মাধ্যমে ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি রানী রায়ের নামে ১ লক্ষ ৮৮ হাজার টাকা পরিশোধ করি। পরিশোধকৃত সমুদয় টাকা সে উত্তোলন করে।

আমাদের সমাজের কিছু কুচক্রী মহলের কারণে আমার পরিবার আজ অশান্তি ও ধ্বংসের দ্বারপ্রান্তে। জীবনের শেষ প্রান্তে এসে চুরি সহ সকল মিথ্যা অপবাদের গ্লানি নিয়ে দিন পার করছি এবং আমাদের সমাজের কিছু কুচক্রী মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে। তাদের হীনস্বার্থ বাস্তবায়নের জন্য আমি ও আমাদের পরিবারের বিরুদ্ধে যে কোন অপকর্ম করতে তারা পিছপা হবে না। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য দিপেন কুমার রায় বলেন,আপনাদের ও সুষ্ঠু নিরপেক্ষ লিখনীর মাধ্যমে সঠিক ঘটনাটি উদঘাটিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি