1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা" ফেসবুকে নিন্দার ঝড় - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা” ফেসবুকে নিন্দার ঝড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৩৬ Time View

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে বিএনপি’র সহযোগী সংগঠন ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ছাত্রলীগের সাবেক ও নিষিদ্ধ ঘোষিত নেতাদের কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। এর প্রতিবাদে সদ্য ঘোষিত কমিটির দুই ছাত্রদল নেতা পদত্যাগ করেছেন। গত ৬ মে রাতে ঘোষিত কলেজ ছাত্রদলের ১০ সদস্যের কমিটিতে মো. রবিউল ইসলামকে সভাপতি ও আসিবুল হক’কে সাধারণ সম্পাদক করে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এরপরই এই কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

কলেজ ছাত্রদলের কমিটিতে মো:রবিউল ইসলাম ও সাকিব আল হাসান রাফিকে ঘিরে এমন বিতর্কের সৃষ্টি হয়।  জানা গেছে, রবিউল ইসলাম পূর্বে একই কলেজ ছাত্রলীগের নেতা হিসেবে সক্রিয় ছিলেন এবং তাঁর ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একইভাবে রাফিও ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। এখন তিনি ছাত্রদলেও সেই একই পদে জায়গা পেয়েছেন। এ নিয়ে সাবেক ছাত্রলীগের নেতারা তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিষয়টি এখন “টক অব দ্যা” টাউনে পরিনত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবি ও তথ্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কলেজ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক রাফসান আহম্মেদ রাকিব।

এক পোস্টে তিনি লেখেন, মজার ব্যাপার হলো একজন ছোট ভাই ছাত্রলীগে যে পোস্টে ছিল, ছাত্রদলেও সেই পোস্টেই আছে—শুধু নামটা বদলেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার শেষ বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদলের একাংশ। সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ সভাপতি রাইসুল ইসলাম রুপু এমন অভিযোগ করেন। এ সময় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কলেজ ও মহিপুর থানা ছাত্রদলের সাবেক-বর্তমান নেতারা। তাঁদের অভিযোগ, আদর্শচ্যুত ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। তাঁরা এই কমিটি বাতিল করে ত্যাগী ও আদর্শবান নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। তাদের দাবী একটি পক্ষ এই কমিটিতে চক্রান্ত করছে।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  রবিউল ইসলম বলেন, ছবিটা আমাকে জোর করে তোলা হয়েছে, আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি করে আসছি। এটা আমার বিরুদ্ধে চক্রান্ত।  এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কমিটির বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের পদ বঞ্চিত সহ একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি