1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জকিগঞ্জে আল্লামা গণিপুরী ছাহেব রহ.’র ৫২তম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জকিগঞ্জে আল্লামা গণিপুরী ছাহেব রহ.’র ৫২তম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১৮ Time View

এশিয়া উপমহাদেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ পীরে কামিল সুলতানুল আউলিয়া উস্তাজুল ফুকাহ ওয়াল মুহাদ্দিসন হযরত আল্লামা গনিপুরী ছাহেব ক্বিবলাহ রহ:’র ৫২তম ঈসালে সাওয়াব ও হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও ছাত্রদের মধ্যে পাগড়ি বিতরণি মাহফিল গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ২০২৫ সম্পন্ন হয়েছে। জকিগঞ্জ উপজেলার গণিপুর ছাহেব বাড়িতে আল্লামা গনিপুরী ছাহেব ক্বিবলাহ রহ:’র মাজারের পাশে অবস্থিত হাবিবিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও ছাত্রদের পাগড়ি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ নুরুল হক ছাহেবজাদায়ে গনিপুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবুল কালাম আজাদী। প্রধান বক্তার বক্তব্য রাখেন কদমতলী মাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইছামতী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম ও হুফফাজে কোরআনগণ মাহফিলে বক্তব্য রাখেন। মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক শরীফ আহমদ চৌধুরী, সহকারী পরিচালক জামাওয়াত হোসেন চৌধুরী, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ শিহাব উদ্দিন, সহকারী শিক্ষক হাফিজ ফয়েজ উদ্দিন। মাহফিলে শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করেন ও আখেরি মোনাজাত পরিচালনা করেন ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি