1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির ঘর আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে জামিনে ফিরে বিএনপি নেতার তাণ্ডব : অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর-লুটপাটের অভিযোগ রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা: রায়পুরে দালাল চক্রের মূল হোতা হাবিব ভূইয়া মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির ঘর আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৯৩ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে স্যোসাল মিডিয়ায় কথা বলা নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার পিতা-মাতা সহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিলো, বাহির থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয় বলে জানায় কাফির পিতা। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেড়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউপির রজপাড়ায় গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন। কাফির প্রতিবেশি ওয়ালি উল্লাহ ইমরান বলেন, আমরা আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দেই। তাদের সাথে আমরাও আগুন নির্বাপণের কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত কারন ঘরের বাহির থেকে দরজার ছিটকানি লাগানো ছিল। সবাই খালি কাপড়ে নেমে পড়ছে। কোন রকমের জানে বেঁচে গেছে।
কাফির বাবা মাওলানা এবিএম হাবিবুর রহমান বলেন, আমাদের পুরে মারার জন্যই এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মত করে দরজা ভেঙে বের হয়েছি। কিছু নাই। সব শেষ হয়ে গেছে। কিছু প্রয়োজনীয় কাগজপত্র, সার্টিফিকেট, নগদ টাকা ও স্বর্নালংকারও পুড়ে ছাই হয়ে গেছে। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, রজপাড়া এলাকার আগুনের ঘটনা নিয়ে আমাদের তদন্ত চলছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।নুরুজ্জামান কাফি বলেন, সম্প্রতি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ী ভাংচুরের সময় আমি সেখানে লাইভে ছিলাম, শ্লোগান দেই, এ ঘটনার কারনে আজ আমার বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ছাত্র জনতার বিপ্লবের বিজয়েরর পর নতুন সরকার দেশ পরিচালনা করছে। সেনা বাহিনী মাঠে রয়েছে। সে অবস্থায় আমার পরিবারের ৬ সদস্যকে ঘরে অবরুদ্ধ করে আগুন লাগিয়ে হত্যাচেস্টা করা হয়েছে। আমি সরকারের কাছে ৭২ ঘন্টার আপরাধীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি