1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জন আকাঙ্খা রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে’ - নুরুল হক নুর - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

জন আকাঙ্খা রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে’ – নুরুল হক নুর

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৯১ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:‘অন্য শীর্ষস্থানীয় দলের মতো আমরাও আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই। কারণ, এ সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত সময়। তবে, শুধু মৌলিক সংস্কারই নয়, প্রয়োজনীয় সকল সংস্কার করেই নির্বাচন দিতে হবে।’ পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ছাত্র অধিকার পরিষদের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়ন প্রত্যাশী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

তিনি আরো বলেন, ‘জাতীয় ঐকমত্যের মিটিংএ বলেছিলাম , জন আকাঙ্খা রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।’ বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১২টায় গলাচিপা অফিসার্স ক্লাবে নব নির্বাচিত গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সী, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক মহিবুল্লাহ এনিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু নাঈম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথি নুরুল হক নুর বলেন, ২০১৮ সালে কোটা আন্দোলন না করলে ছাত্র জনতার তাজা প্রাণ না দিলে এই জুলাই ২৪ এর জন্ম হতোনা, তাই ছাত্রদের নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আগামীতে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে। আমরা আর কোন তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিতে চাই না। গণঅধিকার পরিষদ দল কোন লেজুড়বৃত্তিক করে দল গঠন করে রাজ পথে আসেনি। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘কোন একটি দলের নেতা কর্মীদের লেজুড়ভিত্তিক না করে নাগরিকদের সেবা প্রদান করুন। তা না হলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নির্দেশ দিলাম ওই অফিসারের পদত্যাগের দাবিতে অফিস ঘেরাও করার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি