1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জমকালো আয়োজনে কলাপাড়ায় প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট'র উদ্বোধন - শিক্ষা তথ্য
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গলাচিপায় হিন্দু স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন : মির্জা ফখরুল গলাচিপায় গণহত্যা এবং স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা আসহায়দের ভিজিএফ স্লিপ” এটি কি সত্যিই প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছাচ্ছে? যশোর সিদ্ধিপাশায় অভিযান চালিয়ে ১২ টি ককটেলসহ এক জনকে আটক করেছে র‍্যাব-৬

জমকালো আয়োজনে কলাপাড়ায় প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৮১ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ (সিজন-১) এর উদ্বোধন হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৮ টায় কলাপাড়া মহিলা কলেজ সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন শিকদার। কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নূরুল হক মুন্সী, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, সহ-সভাপতি আফজাল উকিল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সেলিম শিকদার, কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আনাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সিকদার, উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক জুয়েল শিকদার, কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জসীমউদ্দীন, চম্পা পুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মাসুম বিল্লাহ, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম প্যাদা, জিএস মোস্তাফিজুর রহমানসহ বিএনপি নেতৃবৃন্দ, কলাপাড়া পৌরসহর ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ এবং ক্রীড়াপ্রেমী উৎসুক জনতা। ২০টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সিকদার স্পোর্টস জুটি হৃদয়, শাকিল জুটিকে ২/১ সেটে হারিয়ে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বিল্লাল খান কাবুল এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আরিফ সিকদার। এর আগে ফুল, ব্যাচ পরিধান ও উত্তোরনী পরিয়ে অতিথিদের বরণ করেন সমিতির নেতৃবৃন্দ। পরে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির মাধ্যমে খেলার উদ্বোধন করা হয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি