1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে ফুলপুর-তারাকান্দায় চালু হতে যাচ্ছে যাত্রীবাহী বিআরটিসি বাস সার্ভিস - শিক্ষা তথ্য
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন লামায় মাস্টার জাকারিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পটিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে তারেক রহমান রাজনৈতিক গবেষণা কেন্দ্র বাউফলে মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা–ড.শফিকুল ইসলাম মাসুদ

জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে ফুলপুর-তারাকান্দায় চালু হতে যাচ্ছে যাত্রীবাহী বিআরটিসি বাস সার্ভিস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩৪৪ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ যাত্রীদের হয়রানি ও সড়ক দুর্ঘটনা কমাতে খুব শীঘ্রই ফুলপুর-তারাকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। ময়মনসিংহ আঞ্চলিক গণপরিবহন ব্যবস্থাপনায় নতুন করে বরাদ্দকৃত বিআরটিসির তিনটি বাস ময়মনসিংহ থেকে ফুলপুর পর্যন্ত চলবে। সকল জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে ফুলপুর-তারাকান্দায় এ যাত্রীবাহী বিআরটিসি বাস সার্ভিস চালু হতে যাচ্ছে আগামী ২১শে জুলাই  সোমবার দুপুরে। বরাদ্দকৃত এ বাসগুলোর ময়মনসিংহ ব্রিজ থেকে উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম।

এ সময় বিআরটিসি’র কর্মকর্তা, ইউএনওসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ফুলপুর ও তারাকান্দা উপজেলার সকল স্তরের  মানুষের দীর্ঘদিনের দাবি এ বাসটির । প্রথমে চলমান থাকলেও তারপর বিগত কয়েক বছর ধরে নানান তালবাহানায় বাসগুলো বন্ধ হয়ে যায়। তবে এবার চালুতে যাত্রী সাধারণের যাতায়াত সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। নতুন এই উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের জন্য ভ্রমণ ব্যবস্থাপনা স্বস্তি বয়ে আনবে বলে সংশ্লিষ্টরা  মনে করছেন। প্রাথমিকভাবে ৩ টি বাস চালু করা হবে। উপযুক্ত সাড়া পেলে বাসের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি