1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চলছে- মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান মন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উলাশীর জিয়া খাল পরিদর্শনে জেলা প্রশাসক রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি খুলনা সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বাহাউদ্দীন সভাপতি ও ফিরোজ সম্পাদক বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার

জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চলছে- মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪৪ Time View

রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, হারুনসহ শতাধিক দুর্নীতিবাজকে গ্রেফতার ও আইনের যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সংবাদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি লিখিত বক্তব্যে বলেন, নির্মম হলেও সত্য যে, একাত্তরের মত জাতিকে মেধাশূন্য করার দেশী-বিদেশী ষড়যন্ত্র যেমন চলছে, তেমনি অর্থনৈতিকভাবে বাংলাদেশ যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই লক্ষ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, খুন, গুম ও ধর্ষণসহ সকল অপরাধকে পৃষ্টপোষকতা দিচ্ছে ছাত্রদের একটি অংশ, প্রশাসনের একটি অংশ এবং সরকারের একটি অংশ। সেই সাথে তারা পুলিশের সাবেক দুর্নীতিবাজ কর্তা হারুনসহ শত শত অপরাধীকে আশ্রয়-প্রশয় দিয়ে পালিয়ে থাকার সুযোগ করে দিচ্ছে। আমরা অনতিবিলম্বে ‘বাংলাদেশ বাঁচাও’ আন্দোলন নিয়ে রাজপথে নামবো। যাতে করে আমেরিকা-পাকিস্তান বা ভারত নয়, সকল দেশের মোড়লীপনার হাত থেকে বাংলাদেশ ও এই দেশের মানুষ নিজেদেরকে রক্ষা করতে পারে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার আল্লামা আবদুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য মনসুর গাজী প্রমুখ।এসময় মোমিন মেহেদী আরো বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে আইন-শৃঙ্খলার অবনতিরোধে পদক্ষেপ নিন, প্রয়োজনে সারাদেশে সেনা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিন।বাংলাদেশে শিক্ষার্থীরা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিদায় করলেও এখন নতুন করে আলোচনার মধ্য দিয়ে সমাধানের পথে না হেঁটে নব্য ফ্যাসিস্টদের জন্ম নিজেরাই দিচ্ছে মদদ, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে। নতুন দল গঠন না করে দেশ ও দেশের মানুষকে শান্তির পথে এগিয়ে নেয়ার মত মহৎ কাজ রেখে কেন ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠলেন? এই প্রশ্ন নিয়ে আমজনতা ঐক্যবদ্ধ হচ্ছে। তারা কাউকে ক্ষমা করবে না, শেখ হাসিনার মত তারাও পালাতে বাধ্য হবে যদি দেশের মানুষের কথা না ভেবে কেবল লোভের রাস্তায় ক্ষমতায় আসতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি