1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন - শিক্ষা তথ্য
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় হত্যা অপহরণ মাদকসহ একাধিক মামলার প্রধান আসামি রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ না,গঞ্জে পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ১৪৫ পুরিয়া হেরোইন,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ নারায়নগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিকে জরিমানা জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪০ পিস কোরাল, বিক্রি ১ লাখ ৭১ হাজারে ইউনূস শিক্ষা-স্বাস্থ্য ও অর্থনীতিকে ধ্বংস করেছে-মোমিন মেহেদী কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বাউফলে নিহত উজ্জ্বল কর্মকারের পরিবারে সহায়তার হাত বাড়ালেন এমপি মাসুদ  রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সন্তান মো. মঞ্জুরুল হোসেনকে (জেলা ও দায়রা জজ) জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক  মন্ত্রনালয়ের আইন ও বিচার বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপ সচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।
এতদিন তিনি আইন ও বিচার বিভাগের সলিসিটর (জেলা ও দায়রা জজ) হিসেবে নিযুক্ত ছিলেন।
মঞ্জুরুল হোসেন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মাতুব্বর বাড়ির কৃতি সন্তান।
তিনি শিক্ষা জীবনে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি আইন বিভাগের প্রতিনিধি হিসেবে সরকারিভাবে অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ভারত সফর করেছেন।
তিনি ১৮তম জুডিসিয়াল সার্ভিসের মাধ্যমে বিচার বিভাগের চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার এই কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী ৪ সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি, কলাপাড়া বিএনপি, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু বলেন, কলাপাড়ার কৃতি সন্তানের নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে আমরা কলাপাড়া উপজেলার মানুষ গর্বিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি