1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রূপগঞ্জে আলোচনা সভা, হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রূপগঞ্জে আলোচনা সভা, হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন হাতি ও ঘোড়ার গাড়িতে চড়ে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে নানা কর্মসূচি উদ্যাপন করে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শোভাযাত্রা, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল ৯নভেম্বর রবিবার ভুলতা কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন,

সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, নূর নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৭৫সালের ৭নভেম্বর সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখিন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে সিপাহি-জনতা তাঁকে রাষ্ঠ্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেন।

তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুতলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন আর নবধারার রাজনীতি। পরে শোভাযাত্রা নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা থেকে গোলাকান্দাইল গোল চত্বর প্রদক্ষিণ শেষে তাঁত বাজার মার্কেটের সামনে শেষ করে। শোভাযাত্রায় ব্যান্ডদল নিয়ে হাতি ও ঘোড়ার গাড়িতে চড়ে দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে ভুলতা এলাকা মুখোরিত করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি