1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জামায়াতের আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষে শহরে বিশাল শোডাউন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

জামায়াতের আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষে শহরে বিশাল শোডাউন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৭৮ Time View

ইউসুফ আলী প্রধান নারায়ণগঞ্জ সংবাাদাতাঃ১৮ জুলাই শুক্রবার বাদ জুমা চাষাড়া মিশন পাড়া থেকে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষে বিশাল শোডাউন করেছে।

মহানগর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে উক্ত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ। মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের পরিচালনায় এছাড়া আরো উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল হোসেন,এইচ এম নাসির উদ্দিন, মহানগর কর্মপরিষদ সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাওলানা মইনুদ্দীন আহমাদ বলেন, এদেশে কুরআনের আইন প্রতিষ্ঠা ব্যাতিত কখনো শান্তি আসতে পারে না। তাই আগামী নির্বাচনে কুরআনের আইন প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে সকল দলের অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

মহানগরে আমির মাওলানা আবদুল জব্বার বলেন, জুলাই বিপ্লবের মূল স্পিরিডকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে যেমনিভাবে আমরা বিপ্লব ছিনিয়ে নিয়েছি, জীবন দিয়েছি ঠিক তেমনিভাবে আগামী দিনে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করে শান্তি কামিনী মানুষের অধিকার নিশ্চিত করব। আবদুল জব্বার আরো বলেন আগামীকাল ১৯শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের সাত দফা কর্মসূচি রয়েছে আমরা মনে করি সাত দফা বাস্তবায়ন হলেই এদেশের মানুষ আর কোন ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হবেনা। নতুন কোন ফ্যাসিজম প্রতিষ্ঠা হবে না, চাঁদাবাজ- দখলবাজ, কোন সন্ত্রাস এসে মানুষের উপর জুলুম করতে পারবে না।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় সমাবেশে সর্বোচ্চ জনশক্তি নিয়ে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করবো। ইনশাআল্লাহ। সমাবেশে যোগ দিতে লোকজন গাড়িতে যাবে, ট্রেনে যাবে লঞ্চে যাবে আর যদি তা না পায় প্রয়োজনে পায়ে হেঁটে উপস্থিত হবে। আমরা মনে করি জাতির এই কান্তি লগ্নে আগামীকালের জামায়াতের সমাবেশ এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি