1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

জাকির হোসেন,মৌলভীবাজারঃমৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বেলাগাঁও গ্রামের শত শত সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বেলাগাঁও গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসবাস এবং ৬ হাজার ভোটার রয়েছ। এছাড়া এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে যাতায়াতের প্রধান রাস্তা এই গ্রামের ওপর দিয়ে গেছে।

দেশের অর্থনীতিতে এই গ্রামের কৃষি, মৎস্য ও পযর্টন গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্বাধীনতার ৫৪ বছরেও এ গ্রামে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। অবিলম্বে গ্রামের রাস্তা সংস্কার সহ নতুন রাস্তা নির্মাণ না করা হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সেলিম আহমেদ, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তরুণ ছাত্রনেতা নাঈম আহমেদ, আমির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, ইউপি সদস্য আবুল কাশেম, জামায়াত নেতা ফারুক আহমেদ বিশিষ্ট মুরুব্বি নুরুল আলম, রুবেল আহমেদ, শাহিন আহমেদ, সুহেল আহমেদ, কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি